| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভেড়ামারায় হাসানুল হক ইনু’র নৌকা মার্কা প্রর্তীকের নির্বাচনী সভা ও গনসংযোগ/ কারচুপিমুক্ত, সন্ত্রাস ও মাস্তানমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে জনগণের অংশগ্রহণ মূলক নির্বাচন করা একটি চ্যালেঞ্জ —–জাসদের সভাপতি হাসানুল হক ইনু

ভেড়ামারায় হাসানুল হক ইনু’র নৌকা মার্কা প্রর্তীকের নির্বাচনী সভা ও গনসংযোগ/ কারচুপিমুক্ত, সন্ত্রাস ও মাস্তানমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে জনগণের অংশগ্রহণ মূলক নির্বাচন করা একটি চ্যালেঞ্জ —–জাসদের সভাপতি হাসানুল হক ইনু

শাহ্ জামাল :
১৪ দলের হেভিওয়েট প্রার্থী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কারচুপিমুক্ত, সন্ত্রাস ও মাস্তানমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে রাজাকার ও তার মিত্ররা নির্বাচিত সরকারের ওপর যেন হামলা না করতে পারে সেজন্য ১৪ দলীয় জোটের দরকার রয়েছে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ১৪ দলীয় জোটের যুদ্ধ এখনও চলছে।
টিআইবিকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনু বলেন, দুর্নীতির খোঁজখবর রাখুন, রাজনীতিতে নাক গলাবেন না। সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রাখার জন্য নির্বাচন যথাসময়ে করার বিকল্প নেই। মূলত নির্বাচনবিরোধী কথা বলে টিআইবি অস্বাভাবিক সরকারের পক্ষে ওকালতি করছে।
নৌকার সমর্থকদের ওপর হামলা মানে ইনুর ওপর হামলা, এ চক্রান্ত এখনই মোকাবিলা না করা হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসানুল হক ইনু।
মঙ্গলবার হাসানুল হক ইনু’র নৌকা মার্কা প্রর্তীকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্বাচনী সভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, পেীরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রওশন জামিল সিদ্দিক রাসেল, সাবেক কোষাদক্ষ্য শরিফুজ্জামান নবাব, সাবেক প্রচার সম্পাদক শওকত আলম বকুল, আশরাফুল ইসলাম, বাহিরচর ইউনিয়ন জাসদের সভাপতি হাজি শফিকুল ইসলাম শফি, সাধারন সম্পাদক আবু হাসান, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অশিত কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু. সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল. মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক বেনজির আহমেদ বেনু, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আয়ুব আলী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024