সাজেদুর রহমান নয়ন :
কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে’র স¤্রাট (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বেবি ট্রাকি’র সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর বাহিরমাদি গ্রামের রকমারি চরের সিফাত উদ্দীনের পুত্র।