১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | বিকাল ৫:০৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় সাংবাদিক মাহবুব আফাজ’র উপর সন্ত্রাসী হামলা/সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

ভেড়ামারায় সাংবাদিক মাহবুব আফাজ’র উপর সন্ত্রাসী হামলা/সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন ভেড়ামারা থানার সামনের বিভা ফার্মেসীর স্বত্বাধিকারী বিশিষ্ট সাংবাদিক মাহবুব আফাজ। আজ সোমবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসী লিটন ২/৩ জনের দল নিয়ে তাঁর উপর হামলা চালায়। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিক মাহবুব আফাজের উপর সন্ত্রাসী হামলার সংবাদ দ্রুত সাংবাদিক মহলে ছড়িয়ে পড়লে, তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণার সৃষ্টি হয়। সাংবাদিকরা দাবি করেন, দ্রুত চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
জানা গেছে, প্রতিদিনকার মত আজও বিভা ফার্মেসিতে চেম্বার করছিলেন সাংবাদিক ডাক্তার মাহবুব আফাজ। দুপুর ১২টার দিকে ভেড়ামারা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাচারিপাড়া এলাকার মৃতঃ জালাল উদ্দিনের ছেলে লিটন (৩৫) সঙ্গীয় আরও ২/৩জনকে সাথে নিয়ে বিভা ফার্মেসীতে আসে এবং মাহবুব আফাজ’র কাছে ঘুমের ঔষধ চাই। ঘুমের ঔষধ সেবন বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন চাই মাহবুব আফাজ। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন লিটন এবং সঙ্গীরা। প্রেসক্রিপশন ছাড়াই তারা ঘুমের ঔষধ দাবি করতে থাকে। মাহবুব আফাজ প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ঔষধ দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজসহ তার উপর হামলা চালায়। এসময় কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। ভাংচুর ও মালামাল তছনচ ও লুট করা হয় বিভা ফার্মেসীর। পরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ স্থানিয় লোকজন মাহবুব আফাজকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024