১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ৬:২৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় সময়ের বাতিঘর স্বেচ্ছাসেবী সংস্থা ১০০ দুস্থদের মাঝে ইফতার ও খাদ্র সামগ্রী বিতরন করলো

ভেড়ামারায় সময়ের বাতিঘর স্বেচ্ছাসেবী সংস্থা ১০০ দুস্থদের মাঝে ইফতার ও খাদ্র সামগ্রী বিতরন করলো

রিপন অাহমেদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় সময়ের বাতিঘর স্বেচ্ছাসেবী সংস্থার উদ্দোগে ১০০ জন হতদরিদ্র, অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে ইফতার ও খাদ্র সামগ্রী বিতরন করেছে।
ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া রহমান সুপার মার্কেটে সকাল ১০ ঘটিকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক, ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ। তিনি বলেন, সময়ের বাতিঘর সংস্থার এই উদ্দোগ একটি সময়পযোগী পদক্ষেপ। বর্তমান করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া মানুষের কাজ নেই, কর্ম নেই ও মধ্যবিত্ত মানুষের কষ্টের আহাজারী কেউ দেখে না। কিন্তু সময়ের বাতিঘরের সদস্যদের এই মহতি ও নিঃস্বার্থ কাজে আমি অভিভুত। আমি তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং ভবিষ্যতে ও তাদের পাশে থাকবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান আলী, সাবেক ৫ নং ওয়ার্ডের মেম্বার মামুন, রহমান সুপার মার্কেটের মালিক মোঃ আব্দুর রহমান। সময়ের বাতিঘর সংস্থার সভাপতি ফিরোজ মাহমুদের স্বাগত বক্তব্য ও সময়ের বাতিঘর সংস্থার সাধারন সম্পাদক আল মাহমুদ সুমনের সঞ্চালনায়, জহুরুল ইসলাম, সাগর হোসেন পবন, রিপন আহমেদ, মিলন আলী, আল জাকারিয়া বাধন, আল মামুন ইমন, শরিফ ইসলাম, জাকির’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সফল হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024