১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | ভোর ৫:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় সংঘবদ্ধ কিশোর গ্যাং এর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মৃত্যু শয্যায় এক যুবক

ভেড়ামারায় সংঘবদ্ধ কিশোর গ্যাং এর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মৃত্যু শয্যায় এক যুবক

সাজেদুল ইসলাম, ষ্টাফ রির্পোটার :
কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সংঘবদ্ধ কিশোর গ্যাং এর সন্ত্রাসীদের উপযুপরি ছুরিকাঘাতে মৃত্যু শয্যায় রিংকু নামের এক যুবক (২৪)। স্থানীয়রা মুর্মুষ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সে ধরমপুর ইউনিয়নের দক্ষিন ভবানীপুর গ্রামের সানোয়ার হোসেন’র পুত্র। এ বিষয়ে ওই যুবকের চাচা হামিদুল হক বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
লিখিত অভিযোগে জানা গেছে, গতকাল রবিবার দুপুর ১২টার দিকে সাতবাড়ীয়া বাজারে বাজার করার উদ্দেশ্যে যাচ্ছিল রিংকুর ছোট ভাই ওসামা (১৭)। এ সময় এলাকার শুকচাঁদ ওরফে শুকটার পুত্র চিহ্নিত কিশোর গ্যাং প্রধান বাধন (১৯)’র নেতৃত্বে কিশোর গ্যাং এর সদস্য জিহাদ, রূপক, লিখন, নয়ন, শিহাব, মাহাবুল, জুবাইর সহ অজ্ঞাত ৭-৮ জন কিশোর সন্ত্রাসী হাত কুড়াল, চাপাতি, হাতুড়, লোহার রড, জিআই পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কিশোর ওসামা’র উপর হামলা চালায়। এসময় প্রান ভয়ে দৌড় দিয়ে ওসামা বাড়ীতে চলে আসে। কিশোর গ্যাং’র সন্ত্রাসীরাও তাকে ধাওয়া করে বাড়ী পর্যন্ত চলে আসে। ওসামা বাড়ীর ভিতরে লুকিয়ে পড়লে, কাকতালীয় ভাবে তারই বড় ভাই রিংকু (২৪) বাড়ির সামনে বের হয়। এসময় সন্ত্রাসীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়, হাতুড়ি পেটা এবং ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, গুরুত্বর আহত যুবক রিংকুর জীবন সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিবীড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। এ রির্পোট লিখা পর্যন্ত ভেড়ামারা থানায় মামলা রেকর্ড হওয়ার প্রস্তুতি চলছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024