১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৮:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই সঙ্গে প্রান গেল ২ বন্ধুর

ভেড়ামারায় মোটরসাইকেল দুর্ঘটনায় একই সঙ্গে প্রান গেল ২ বন্ধুর

নোমান জহির রাজা / উজ্জল হোসেন :
একই সঙ্গে থাকা দুই বন্ধুর প্রান গেল মোটরসাইকেল দূর্ঘটনায়। দুই বন্ধু নিহত হওয়ার পর তাদের লাশ গোলাপনগরের বাড়িতে না হলে শোকের ছায়া নেমে অাসে পুরো এলাকায়। অাজ বুধবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা-গোলাপনগর সড়কের বাকাপুল নামক স্থানে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।
নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের স্যানেটারী ব্যবসায়ী মুমিনের ছেলে ময়নাল হক মিল্টন (২৫) ও ফকিরাবাদ গ্রামের আলমের ছেলে শাকিব (২১)। এ ঘটনায় অারো ২ জন গুরুতর অাহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিল্টন ও শাকিল একটি মোটরসাইকেলে গোলাপনগর থেকে ভেড়ামারা যাচ্ছিলেন। পথে বাঁকাপুলের কাছে উল্টো দিক আসা অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন। দুর্ঘটনায় মোটর সাইকেল দুটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাদেরকে আহতাবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিল্টন ও শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে আহত দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। দুই মোটরসাইকেলের গতি ছিল বেপরোয়া। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024