১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ১১:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের দোয়া ও আলোচনা সভা/ ১৬ বছর একদলীয় স্বৈরাশাসন কায়েমের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে —– আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম

ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের দোয়া ও আলোচনা সভা/ ১৬ বছর একদলীয় স্বৈরাশাসন কায়েমের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে —– আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম

রেজাউল করিম :
জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, ১৬ বছর একদলীয় স্বৈরাশাসন কায়েমের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে। প্রতিপক্ষ দলের মুক্তিযোদ্ধাদের কে রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে দমন নিপীড়ন চালানো হয়েছে। মুক্তিযুদ্ধে যার যা অবদান তা স্বীকার করা হয়নি। অথচ বিএনপির শাসনামলে আওয়ামীলীগ সহ সকল দলের মুক্তিযোদ্ধাদের সমান ভাবে মূল্যায়ন করা হয়েছিল। তাদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছিল। তিনি গতকাল সোমবার সকালে ভেড়ামারা উপজেলা অডিটরিয়ামে অনুষ্টিত মুক্তিযোদ্ধাদের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ’র সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দীন বানাত, বীর মুক্তিযোদ্ধা হেদায়েত উল্লাহ কাজল, বীরমক্তিযোদ্ধা আফতাব উদ্দীন, ডাঃ আব্দুল হাকিম, বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আজগর, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা নজিবুদোল্লাহ খাঁন প্রমুখ। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত মুক্তিযোদ্ধার পরিবার পরিজনরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024