১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ১:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন/ সকল মসজিদ মাদ্রাসার পানির সমস্যা দূর করতে সাব মারশিবল পাম্প স্থাপন করবো——-আবু হেনা মোস্তফা কামাল মুকুল

ভেড়ামারায় মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন/ সকল মসজিদ মাদ্রাসার পানির সমস্যা দূর করতে সাব মারশিবল পাম্প স্থাপন করবো——-আবু হেনা মোস্তফা কামাল মুকুল

শাহ্ জামাল :
কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেছেন, শুষ্ক পরিবেশের কারনে ভেড়ামারায় দ্রুত পানির লেয়ার নেমে যাওয়ায় কোথাও কোথাও পানির সংকট সৃষ্টি হচ্ছে। মসজিদ মাদ্রাসা গুলোতেও পানির সংকট তীব্র। আমি যদি জনগনের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে ভেড়ামারা উপজেলার সকল মসজিদ মাদ্রাসার পানির সংকট দূর করতে সাব মারশিবল পাম্প স্থাপন করে দিবো। তিনি বলেন, একটু উদ্দ্যোগ নিলেই সকল মসজিদ মাদ্রাসায় পানির পাম্প বসানো সম্ভব। আবু হেনা মোস্তফা কামাল মুকুল ঈদের পর দিন শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় মুন্সিপাড়ায় মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার নতুন তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা নূর আলম মশফের, বীরমুক্তিযোদ্ধা তাসফের আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহসিন আলী, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আলী, আয়নাল হক, তোফায়েল আহমেদ, আলী হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির ক্যাশিয়ার মিলন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি শামীম আল মিসবাহ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথি আবু হেনা মোস্তফা কামাল মুকুল মাদ্রাসার উনয়নের জন্য নগদ অর্থ তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বাবলু’র হাতে। এসময় তিনি মাদ্রাসার উনয়নে সকল ধরনের সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024