উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় মাওলানা রফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার ভেড়ামারা দক্ষিন রেলগেট সংলগ্ন পূর্ব ভেড়ামারায় মাওলানা রফিকুল ইসলামের নিজবাস ভবনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক ড. নুরুল আমীন জসিমের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া অনুষ্ঠানে আলোচনায় অংশনেন, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের জামায়াত ইসলামের নোমিনী আব্দুল গফুর। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা দোয়া মাহফিলে অংশনেন।