শামিমুল ইসলাম শামিম :
কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেছেন, দীর্ঘদিন ধরে ভেড়ামারাবাসীর কল্যানেই কাজ করে চলেছি। জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার আগেও যে ভাবে মানুষের জন্য কাজ করেছি, উন্নয়ন নিশ্চিত করেছি। জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর সেই সুযোগ আরো বৃদ্ধি পায় এবং ভেড়ামারার উন্নয়নে কাজ করছি। উন্নয়নের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে নির্বাচন করতে চাচ্ছি। মানুষের প্রত্যক্ষ ভোটে ইনশাল্লাহ আমি নির্বাচিত হয়ে উন্নয়নের সেই ধারা ত্বরান্বিত করবো। ভেড়ামারাবাসীর কল্যানে নিজের জীবন উৎসর্গ করবো ইনশাল্লাহ। তিনি রবিবার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের মসজিদে মসজিদে অনুদান দেওয়ার সময় সাধারন মানুষ কে উদ্দ্যেশ করে উপরোক্ত কথা গুলো বলেন।
আবু হেনা মোস্তফা কামাল মুকুল ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের পূর্ব নওদাপাড়া বাইতুন নূর জামে মসজিদ, পূর্ব নওদাপাড়া পুরাতন দারুস সালাম জামে মসজিদ, চাঁদগ্রাম মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা মসজিদ উন্ন্য়ন কাজের জন্য অনুদান দেন। এসময় তিনি মসজিদের ইমাম, কমিটির হাতে পৃথক পৃথক ভাবে এই চেক তুলে দেন। দীর্ঘদিন ধরে মসজিদ উন্নয়নের ধারাবাহিকতা অব্যবহত রেখেছেন দীর্ঘদিন। এসময় উপস্থিত ছিলেন, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল কবীর, পূর্ব নওদাপাড়া পুরাতন দারুস সালাম জামে মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা শফি সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা।