স্বাধীনতা ডেক্স :
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ কে সামনে রেখে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৩,২১৯ জন দুঃস্থ মানুষের মাঝে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেককে ১০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। মোকারিমপুর ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত ভিজিএফ (চাল) বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ।