১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ২:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার

ভেড়ামারায় ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার

ষ্টাফ রির্পোটার :
বিভিন্ন কায়দায় স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি ও তাঁদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে ভেড়ামারার চিহ্নিত প্রতারক চক্রের মূলহোতা যুবলীগ নেতা শরিফুজ্জামান সুমনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ।
লিখিত অভিযোগ, ভেড়ামারা থানা পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত শরিফুজ্জামান সুমন, বাহাদুরপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবুল হোসেন’র ছেলে জনি হোসেন ও জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের মোঃ নাসিম’র স্ত্রী তুলি খাতুন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা দীর্ঘদিন ধরে শহরের বিশিষ্ট লোকজনসহ ব্যবসায়ীদের নানাভাবে প্রভাবিত করে, একসময় অনৈতিকভাবে তাদের ব্ল্যাকমেইলিং করে মোটা অংকের চাঁদা দাবি ও তা আদায়ও করে থাকে। এমতাবস্থায় অতিষ্ঠ হয়ে দু’জন ব্যবসায়ী গত শুক্রবার রাতে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গতরাতেই অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় গ্রামের সমিতির মোড়ের মৃতঃ আব্দুল বারি’র পুত্র শরিফুজ্জামান সুমনকে গ্রেপ্তার করে। আজ শনিবার ভেড়ামারা থানায় মামলা রুজুর পর (মামলা নং-৮, তারিখঃ ১৭/০৪/২০২১ইং) সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার অন্য দুই আসামী জনি ও তুলি খাতুনকে গ্রেপ্তারে পুলিশী অভিযান চলমান আছে বলে ভেড়ামারা থানা পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024