স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়া ভেড়ামারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি গবাদি পশু এবং গোয়াল ঘর। গতকাল রবিবার রাত ৮টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে ভেড়ামারা পৌরসভার ফারাকপুরের সামাদ মোল্লার পুত্র ফজলু মোল্লার বাড়িতে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘনবসতি পূর্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল চারিদিকে। এসময় স্থানীয় কাউ্ন্সিলর ফিরোজ আলী মৃধা সাহসী ভূমিকা রেখে গ্রামবাসীদের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টার করেন। পরে যোগ দেন ফায়ার সার্র্ভিসের কর্মীরা। ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রন হয়।
ভেড়ামারা ফায়ার সার্র্ভিসের স্টেশন অফিসার ও ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকান্ডে অসহায় কৃষকের শেষ সম্বল ৩টি বড় গরু, ২ টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ভিতর থেকে জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয়রা একটি জীবিত গরু উদ্ধার করেছে।