আশিক মাহমুদ,ভেড়ামারা :
মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত দিবস উপলক্ষ্যে আজ(৯ ডিসেম্বর) ভেড়ামারা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নারী উন্নয়ন ও অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ভেড়ামারার ৫ জন নারী জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জয়িতাদের পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য শাহনাজ মাহমুদা জেবা। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মোছা: রেহানা আক্তার কাকলী, ফারাকপুর গ্রামের নাসিমা বেগম সহ ৫ নারীর হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।