১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৩:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় বিএনপির ৩দিন ব্যাপী কর্মসূচী/ প্রতিশোধ নয়, জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে ….এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

ভেড়ামারায় বিএনপির ৩দিন ব্যাপী কর্মসূচী/ প্রতিশোধ নয়, জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে ….এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

মোঃ উজ্জল হোসেন :
কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেছেন, নব্য স্বৈরাশাসক খুনি হাসিনা’র পতনের মধ্যে দিয়ে বাংলাদেশে নব্য এক গনজাগরনের সৃষ্টি হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছে খুন, গুমের মত বহু অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা। তিনি বলেন, এখন সময় বাংলাদেশ কে এগিয়ে নেওয়া। আর প্রতিশোধ নয়, জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ্যাড আলম আরো বলেন, আমাদের সফলতা ছিল ৫ অগাষ্টের বিজয়ের পর সহিংসতা রুখে দেওয়া। শান্তির ভেড়ামারা বিরাজমান। তিনি সকল নেতাকর্মীদের শান্ত শিষ্ট হয়ে মানুষের কল্যানে কাজ করার আহবান জানান। তিনি গতকাল বুধবার বিকালে উপজেলা বিএনপির ঘোষিত খুনি হাসিনার বিচারের দাবীতে ৩দিনের কর্মসূচীর প্রথম দিনে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অসংখ্যা মেধাবী ছাত্র-ছাত্রীদের হত্যার নির্দেশদাতা, খুন, গুমের মূল অপরাধী, স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে ভেড়ামারা উপজেলা বিএনপি ৩ দিন ব্যাপী ব্যাপক কর্মসূচীর ঘোষনা করে। গতকাল বুধবার ছিলপ্রথম দিন। চলবে আগামী ১৬ ই অগাষ্ট পর্যন্ত। কর্মসূচীকে ঘিরে ভেড়ামারা উপজেলার পৌরসভা সহ ৬টি ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিএনপি কর্মসূচী পালন করছে। বিকেলে উপজেলা যুবদল ভেড়ামারা শহরে মোটরসাইকেল র‌্যালী ও সমাবেশের আয়োজন করে। ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মোশাররফ হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে পৌর এলাকায় নেতাকর্মীরা অংশনেয়। পরে একটি বিশাল মোটরসাইকেল মিছিল ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
ভেড়ামারা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এবং ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম আরো, স্বৈরাচার খুনি হাসিনার বিচারের দাবীতে ভেড়ামারা উপজেলা বিএনপি ৩ দিন ব্যাপী কর্মসূচী ঘোষনা করেছে। ১৫ অগাষ্ট ভেড়ামারা পৌরসভা সহ ৬টি ইউনিয়নে মোটর সাইকেল র‌্যালী ও সমাবেশ এবং ১৬ অগাষ্ট দেশনেত্রী, মা মাটি ও গনমানুষের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উৎযাপন করবে বিএনপি। এ সময় তিনি আরো জানান, খুনি হাসিনার বিচার এখন ১৮ কোটি মানুষের প্রানের দাবী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024