১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ২:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা

ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা

সরোয়ার হোসেন :
কুষ্টিয়া ভেড়ামারায় বাঁশের মোথা তোলা কে কেন্দ্র করে লোহার শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সুমন (১৫) নামের ৯ম শ্রেনীর এক ছাত্র কে। সে বাহাদুরপুর’র মাধবপুর গ্রামের সাদুল্লার পুত্র। গতকাল সোমবার সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর দুপুরে ভেড়ামারার বাহাদুরপুর’র মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুর দেড় টার দিকে নিহত সুমনের বাড়ির পাশের বাঁশ বাগান থেকে জোর পূর্বক বাাঁশের মোথা উত্তোলন করতে ছিল তারই খালাতো ভাই আলামিন, আলিম ও তার সহযোগী হুমায়ন। এতে বাঁধা দেয় সুমন। এসময়হাতে থাকা লোহার শাবল দিয়ে পিটাতে থাকে তাকে। এতে গুরুত্বর আহত হয় সুমন। পরে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে সে মারা যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের বড় ভাই সোহাগ বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। ভেড়ামারা থানা পুলিশ মামলা রেকর্ড করেছে। যার নং- ১২ তারিখ ১৮/১২/২৩। এঘটনার পর ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম’র নির্দেশে কুচিয়ামোড়া ক্যাম্প ইনচার্জ এস,আই গৌতম এর নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024