ভেড়ামারা অফিস :
কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে যুব র্যালী, আলোচনা সভা, যুব উন্নয়নের চেক ও প্রশিক্ষনের সনদপত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনু্িষ্ঠত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। অনুষ্ঠানটি পরিচালনা করে উপজেলা আইসিটি কর্মকর্তা আলমগীর হোসেন।