শামিমুল হক শামিম :
বছরের প্রথম দিনে কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় গুলো বর্ণাঢ্য আয়োজন করে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া বিনামূল্যে বিতরনের বই। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে উঠেন শিক্ষার্থীরা।
ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় :
সকাল ১১টার সময় বই উৎসবের বর্ণাঢ্য আয়োজন করে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। বই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি আকাশ কুমার কুন্ডু। বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মো: আব্দুল জব্বার’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হেলাল উদ্দীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিয়ে বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি।
আলহেরা মডেল একাডেমী :
ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যাপীট আলহেরা মডেল একাডেমী সকাল ১০টায় বই বিতরন উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ, বাংলা একাডেমীর আজীবন সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক শিক্ষাবিদ হাসানুজ্জামান খসরু’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন।
সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় ও সবুজকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে :
জমকালো বই উৎসবের আয়োজন করা হয় উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় এবং সবুজকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন এবং সবুজকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ পারভীন খাতুন বই বিতরন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন।
আব্দুল হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় :
ভেড়ামারার অন্যতম বালিকা বিদ্যাপীট আব্দুল হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ও বছরের প্রথম দিনে বই বিতরন উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত বই বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহাব, আজিজুল হক প্রমুখ।
পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসা :
পশ্চিম বাহিরচর ১২মাইল দাখিল মাদ্রাসাও বছরের প্রথম দিনে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন করে বই বিতরন উৎসব। মাদ্রাসার সুপার মাসুদ করিম শিক্ষকদের নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষাথীদের আনন্দের জোয়ারে ভাসতে দেখা গেছে।