১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:০৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন/ তরুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অপরিসীম ……আবু হেনা মোস্তফা কামাল মুকুল

ভেড়ামারায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন/ তরুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অপরিসীম ……আবু হেনা মোস্তফা কামাল মুকুল

সাজেদুর রহমান নয়ন :
ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারিরিক পরিশ্রমের বিকল্প নেই। সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধূলা প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুন প্রজন্মের শারিরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেছেন, তরুন প্রজন্ম যত বেশি খেলাধূলায় অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারিরিক ভাবে সুস্থ হবে ও নিজেদের আরো বেশি তেরী করতে পারবে। তিনি গতকাল সোমবার বিকালে ভেড়ামারার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, ভেড়ামারা সােের্কলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল আলম চুনু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, এর ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সোলাইমান, ভেড়ামারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ। উদ্বোধনী খেলায় ভেড়ামারা পৌরসভা একাদশ ১-০ গোলে বাহিরচর একাদশ কে পরাজিত করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024