উজ্জল হোসেন
কুষ্টিয়ার ভেড়ামারায় আজ শনিবার দুপুরে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভেড়ামারা ফুটবল একাডেমি আয়োজিত ভেড়ামারা কাপ ফুটবল লীগ-২২’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ভেড়ামারা ফুটবল একাডেমির সভাপতি আতাউর রহমান নায়েব’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিমুর রহমান নাসু’র সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। হাসানুল হক ইনু বলেন, রাজনীতির মাঠে সংবিধান বিরোধী কর্মকান্ডে জড়িত খেলোয়াড়দের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তাদের বহিস্কার করতে হবে। তিনি আরও বলেন, জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের রাষ্ট্র ও সংবিধান বিরোধী যে কোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করা হবে।
উক্ত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, সহকারি কমিশনার(ভূমি) রেকসোনা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল হান্নান। ফাইনাল খেলায় জুভেন্টাস স্পোর্টিং ক্লাব ১-০গোলে ধরমপুর ইউনিয়ন ক্রীড়াচক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উক্ত প্রাণবন্ত ফাইনাল খেলাটি বিপুল সংখ্যক ফুটবলানুরাগী উপভোগ করে।