মাহামুদ্দোল্লাহ সোহেল ভেড়ামারা ঃ
কুষ্টিয়া ভেড়ামারায় প্রবাসীর স্ত্রী কে মারপিট, অর্থ আদায় ও গন ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে ৪ জনকে আসামী করে মামলা হয়েছে ভেড়ামারা থানায়।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারী রাত ১০টার দিকে গৃহবধুর নিজ ঘরে দূর সম্পর্কের খালাতো ভাই তানজিরের সাথে কথা বলার সময় রেপ গ্যাং এর সদস্যরা জোর পূর্বক ঘরে প্রবেশ করে। এসময় তানজির কে ঘর থেকে বের করে আটকে রেখে গৃহবধুকে জোরর্পুবক পালাক্রমে ধর্ষন করে। এসময় তারা মোবাইল ফোন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ অভিযোগে গত সোমবার রাতে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা নং-২৩। গতকাল মঙ্গলবার ভিকটিম গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশী হেফাজতে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।