স্বরণ আহমেদ :
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেছেন, সব শিশুই ডাক্তার হবে না, ম্যাজিষ্ট্রেট হবে না। কেউ ক্রিকেটার হবে। কেউ সঙ্গীত শিল্পী হবে। কেউ চিত্রশিল্পী জয়নুল আবেদন, এস এম সুলতান, কামরুল হাসান। তিনি বলেন, প্রত্যোক শিশুর মাঝেই রয়েছে একটি সুপ্ত প্রতিভা। তার বিকাশের সুযোগ দিতে হবে। একটি ছেলে যখন খেলাধুলায় ভালো, চিত্রাংকনে ভালো, তাকে সেই সুযোগ দিতে হবে। তবেই সে পরিবার, সমাজ এবং দেশের জন্য কাজ করতে পারবে। আলোকিত মানুষ হবে। তিনি গত মঙ্গলবার ভেড়ামারার স্বনামধন্য বিদ্যাপীট প্রকৃতি ফাইন আর্টস স্কুলের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, ডায়াগনষ্টিক সেন্টার এবং ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক যুগান্তর পত্রিকা প্রতিনিধি রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মিজান, আদর্শ কলেজের প্রভাষক নাজমুল আলম স্বপন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল আসাদুজ্জামান জুয়েল প্রমুখ । সঞ্চালনায় ছিলেন, প্রকৃতি ফাইন আর্টস স্কুলের পরিচালিকা আইরিন রহমান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, সমকাল পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক আজিজুল হাকিম। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন প্রধান অতিথি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।