সাজেদুল ইসলাম, ২৭ অগাষ্ট ‘২২:
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রকাশ্যে দিবালোকে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়েছে। এসময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পল্লব নামের এক যুবক কে। সে বাহিরচর ১৬ দাগ গ্রামের মৃত তৈইয়ব অালীর পুত্র। মুমুর্ষ অবস্থায় ওই যুবককে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলায় মারুফ নামের অারেক যুবককেও অাহত করা হয়।
সূত্র জানায়, পূর্ব শুত্রুতার জের ধরে এলাকারই চিহ্নিত একদল উঠতি বয়সী সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে রামদা, হাত কুড়াল, ভুজালি প্রর্দশন করে হাসপাতাল এলাকায় হমড়া দেয়। এবং কাউকে খুঁজতে থাকে। পরে ইউনিয়ন পরিষদের মোড়ে পল্লব (২২)কে পেয়ে প্রকাশ্যে তার উপর সশস্ত্র হামলা চালায়। এসময় মারুফ নামের অারেক যুবককেও কুপায় সন্ত্রাসীরা। তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।