| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় পেট্রোল পাম্পে বিস্ফোরণ। তেল নিতে আসা ২ জন নিহত

ভেড়ামারায় পেট্রোল পাম্পে বিস্ফোরণ। তেল নিতে আসা ২ জন নিহত

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্প বিস্ফোরণ হয়েছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে ২ জন নিহত হয়েছে। এসময় অাহত হয় অারো ৩ জন। আহতদের কে ভেড়ামারা ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ৮ টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দুজন নিহত হয়। তারা এলাকার খুচরো তেল বিক্রেতা। তেল নেওয়ার জন্য তারা পাম্পে এসেছিলেন। নিহতরা হলো
দৌলতপুর উপজেলার দিঘলকান্দি এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে সাহাজুল (৩০), তৌহিদুলের ছেলে বিজয় (১৮) নিহত। প্রায় ২০ মিনিট ধরে জ্বলতে থাকা দফাদার ফিলিং স্টেশনের অাগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রনে অানেন। সুত্র জানায়, বিদ্যুৎ’র সর্ট সাকিট থেকে অাগুনের সুত্রপাত হতে পারে। অাবার অনেকেই জানিয়েছেন, তেল নিতে অাসা দুই ব্যাক্তি তেল নিয়ে বিড়ি বা সিগারেট খাওয়ার জন্য পাম্পের তেলের ট্যাংকির দিকে যায়। সেখানে সিগারেট খাওয়া শেষে সিগারেটের বাকি অংশ ছুড়ে ফেলে। তাতেই ট্যাংকির বিস্ফোরণ ঘটে। এবং দুজনই অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।
ঘটনাস্থলে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024