মাহমুদ্দোল্লাহ সোহেল :
কুষ্টিয়ার ভেড়ামারার কুচিয়ামোড়া পানহাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। অাজ সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার এবং ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট দীনেশ সরকার পান হাটে উপস্থিত হয়ে হাটের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
এ দিকে চলমান লকডাউনের দ্বিতীয় দিনেও ব্যাপক তৎপরতা চালাচ্ছে উপজেলা ও পুলিশ প্রশাসন। সকালে ভেড়ামারার কাঁচা বাজার, পৌর বাজার এলাকায় অবস্থান নেয় উপজেলা প্রশাসন। পরে ফারাকপুর রেলগেট, গোলাপনগর, নতুন হাট, বাহাদুরপুর, কুচিয়ামোড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভ্রাম্যমান অাদালত পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৫ টি মামলা দায়ের করে অর্থদন্ড করা হয়।
অন্য দিকে ভেড়ামারা থানা পুলিশের অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে থানার পুলিশ সর্তক অবস্থান নিয়েছে শহরের প্রধান প্রধান মোড়ে। অপ্রয়োজনে এবং অযথা কেন মানুষ যেন ঘর থেকে বের না হয় সে দিকে কঠোর নজরদারী করছে।