১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১২:২৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় পানিতে ডুবে দুই খালাতো ভায়ের মৃত্যু

ভেড়ামারায় পানিতে ডুবে দুই খালাতো ভায়ের মৃত্যু

উজ্জল হোসেন :
ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারদাগ এলাকার পুকুরের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু সম্পর্কে আপন খালাতো ভাই। আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- বারদাগ এলাকার মোঃ মাসুমের ছেলে মুস্তাফিজুর রহমান (১০) ও ষোলদাগ এলাকার বকুলের ছেলে সিয়াম (১২)। মৃত দুই শিশু সম্পর্কে আপন খালাতো ভাই। সিয়াম ষষ্ঠ শ্রেণি ও মুস্তাফিজুর পঞ্চম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে সবার অগোচরে পানিতে ডুবে যায় মুস্তাফিজুর ও সিয়াম। পরে দু’জনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
খবর পেয়ে স্বজনরা দুই শিশুকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024