১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:৫৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় নেতা কর্মীদের ভালোবাসায় ভাসলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন

ভেড়ামারায় নেতা কর্মীদের ভালোবাসায় ভাসলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন

শামিমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় উচ্ছাস্বিত নেতাকর্মীদের প্রানঢালা ভালোবাসায় ভাসলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। গতকাল মঙ্গলবার বিকালে ভেড়ামারা সরকারি কলেজ মাঠে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ভালোবাসায় সিক্ত হন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামিলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মকুল, আবু দাউদ সহ ভেড়ামারার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ।
নব-নির্বাচিত এমপি আলহাজ্ব কামারুল আরেফিন বলেন, আমি ভেড়ামারার মানুষের কাছে চিরঋণী। আমি আমার অঙ্গীকার রক্ষা করবো এবং আগামীকাল শপথ শেষ করে এবার যেদিন আসবো আমার নেতা আমার অভিভাবক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি কে সাথে নিয়ে আসবো আপনাদের মাঝে।
সংবর্ধনা অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদ, ভেড়ামারা প্রেসক্লাব ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠন, স্কুল, কলেজসহ অসংখ্য মানুষ ফুলেল শুভেচছা জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024