১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় নারী’র উপর অমানুষিক নির্যাতন’র অভিযোগ

ভেড়ামারায় নারী’র উপর অমানুষিক নির্যাতন’র অভিযোগ

ইলিয়াস হুসাইন খোকন :
কুষ্টিয়ার ভেড়ামারায় ফোরকানীয়া পাক দরবার শরীফের রাস্তা ব্যবহার নিয়ে জেসমিন বাসার নামের এক নারী’র উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে কতিপয় লোকজন। এসময় হত্যার উদ্দ্যেশে তাকে ব্যাপক মারপিট করে অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে । এ ঘটনায় ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে ।
লিখিত অভিযোগে জানা গেছে, জেসমিন বাসার’র দাদা আহম্মদ হোসেন জীবদ্দোশায় ফোরকানীয়া পাক দরবার শরীফ নামের একটি দরবার প্রতিষ্টা করে এতাদাঞ্চলের মানুষের মাঝে দ্বীন প্রচার করতে থাকেন। পরিবারের সকলকে ভোগ দখলের সুযোগ দিয়ে তিনি মৃত্যুর আগেই সমুদয় সম্পত্তি দরবারের নামেই ওয়াকফো করে দেন। বর্তমানে দরবার পরিচালনা করেন তার মেয়ে সামিনা খাতুন। দরবারের পাশেই জেসমিন বাসার’র আড়াই কাঠা জমি রয়েছে। দরবার কর্তৃপক্ষ ওই আড়াই কাঠা জমি দখল নিতেই দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছে। গত সোমবার সন্ধ্যায় বিরোধ নিস্পত্তির জন্য তিনি দরবারে গেলে দরবারের প্রধান সামিনা খাতুন’র নেতৃত্বে ফুয়াদ হোসেন সহ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল তার উপর অমানুুষিক নির্যাতন চালায়। কিলঘুষি, লাথি দিয়ে পেটাতে থাকে তাকে। গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার প্রচেষ্টা চালায়। ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জেসমিন বাসার জানান, আমার আড়াই কাটা জমি দখল নিতে এবং আমার দাদার দান করা দরবার শরীফ দিয়ে আমাদের চলাচল করতে দেবে না বলেই পরিকল্পিত ভাবে সামিনা সহ নারী পুরুষ মিলে তাদের সংঘবদ্ধ গ্রুপ আমার উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। আমাকে হত্যার উদ্দ্যেশেই তারা এই নির্যাতন চালায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024