১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় তামাক কারখানায় আগুন দিয়ে লুট করা হলো ৩’শ মন তামাক

ভেড়ামারায় তামাক কারখানায় আগুন দিয়ে লুট করা হলো ৩’শ মন তামাক

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় তামাক কারখানা থেকে ৩’শ মন তামাক লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে তামাক কারখানার মালিক মহর আলী। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভেড়ামারার সাতবাড়ীয়া গোহাটের দক্ষিন পার্শ্বে মহর আলীর রয়েছে তামাক’র গোডাউন এবং কারখানা। গত শনিবার দিবাগত রাতে অজ্ঞাত একদল দূর্বৃত্ত তামাকের গোডাউনে প্রবেশ করে ভাংচুর ও প্রায় ৩০০ মন তামাক লুট করে নিয়ে যায়। এসময় অগ্নিসংযোগ করা হয় গোডাউনে থাকা কিছু বস্তায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
কারখানার মালিক মহর আলী জানিয়েছেন, দূর্বৃত্তরা রাতের অন্ধকারে গোডাউনে প্রবেশ করে ভাংচুর করে ৩০০ বস্তা বা ৩’শ মন তামাক লুট করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তারা আমার ব্যবসা দখল করে আমাকে সর্বস্বান্ত করতে চাই। তিনি ওই দৃর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024