জাকির হোসেন মিথুন :
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ মাঠে ভেড়ামারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন নামের একটি অরাজনৈতিক সংগঠন প্রথম বারের মতো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। প্রায় ৮’শ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন করে মিলন মেলায় অংশগ্রহন করে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মিলন মেলার কার্যক্রম শুরু হয়। লায়ন প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহসিন আল মুরাদ, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ মহসিন, ভেড়ামারা থানার ওসি মোঃ জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী হাজী মোহাম্মদ জাকির হোসেন বুলবুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক ভিপি আবুল কালাম আজাদ, উপদেষ্টা সুলতান মাহমুদ, এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরুল হক, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শিপলু আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ও ইঞ্জিনিয়ার রাহাতুল ইসলাম ঝন্টু।