১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ২:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ভেড়ামারায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

উজ্জল হোসেন:
ভেড়ামারায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বিকেলে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল আমিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, উপজেলা প্রোগ্রামার অফিসার আইসিটি আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাইমারি শিক্ষা অফিসার আহসান আরা,উপজেলা মেডিক্যাল অফিসার সোনিয়া ঘোষ,উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আসমান আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা পলি, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাত্র ছাত্রীবৃন্দ।

উক্ত ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্ভাবনী অলিম্পিয়াড মেলায় ১ম স্হান অধিকার করেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরস্কার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরুল আমিনসহ অনেকে এবং দ্বিতীয় স্থান হয়েছেন উপজেলা ভূমি অফিস।পুরস্কার গ্রহণ করছেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রেকসোনা খাতুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024