জাকির হোসেন মিথুন :
কুষ্টিয়ার ভেড়ামারায় ক্লাসিক বয়েজ স্পোর্টস ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে ক্লাসিক বয়েজ স্পোর্টস ভেড়ামারা আয়োজিত (ঈইঝ ) ডমেস্টিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রোজী হাসান।বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান মতি, ভেড়ামারা বাইক পয়েন্টের মালিক মোস্তাফিজুর রহমান, ক্লাসিক বয়েজ স্পোর্টস’র সভাপতি আই কে তামিম, জুলফিকার ইসলাম শাওন, শাহ আল কামরান, সাইমুন হোসেন শুভ, বাধন সহ সকল সদস্যবৃন্দ। উদ্বোধনী ম্যাচে জিতু ইলেভেন বনাল হ্যাপি মন্সটার মুখমুখি হয়ে জিতু ইলেভেন জয়লাভ করেন এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ব্যাটসম্যান বেলাল।