১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৬:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় চেতনায় কুষ্টিয়া পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার, দোয়া ও কার্ড বিতরণ

ভেড়ামারায় চেতনায় কুষ্টিয়া পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার, দোয়া ও কার্ড বিতরণ

রিপন আহমেদ:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহে শাপলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর ৩য় তলায় চেতনায় কুষ্টিয়া পত্রিকার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন । এসময় মামুন আল ফারুক কে চেতনায় কুষ্টিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কার্ড তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, বিজেএম ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ, রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক এ এইচ রাশেদুল আলম, ভেড়ামারা সরকারি কলেজের প্রভাষক এস এম গোলাম ফিরোজ, মাসুদ হাসান, মামুন আল ফারুক প্রমুখ। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024