| | | |
সংবাদ শিরোনামঃ
তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
ভেড়ামারায় চাঁদা না দেওয়ায় কৃষকের ফসল কেটে দিল সন্ত্রাসী

ভেড়ামারায় চাঁদা না দেওয়ায় কৃষকের ফসল কেটে দিল সন্ত্রাসী

সরোয়ার হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারায় চাঁদা না দেওয়ায় এক কৃষকের জমির ফসল কেটে দিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিপ্লব। বুধবার দুপুর ১২টার দিকে জুনিয়াদহ ইউনিয়নের পাঠানপাড়া মাঠে কৃষক আবু মোল্লা’র ফসলী জমিতে সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে জমির ফসল কেটে দেয় ওই সন্ত্রাসী। এ বিষয়ে সুষ্টু বিচার চেয়ে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল’র বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছে আতংকিত ভুক্তভোগী কৃষক আবু মোল্লা।

জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুুর ইউনিয়নের আড়কান্দি গ্রামের কৃষক আবু মোল্লা এবং তার ভাইদের জুনিয়াদহ-বক্তারপুর-কুচিয়ামোড়ার প্রধান সড়কের পাশে পাঠানপাড়া মাঠে রয়েছে প্রায় ১০ বিঘা জমি। যা তাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। ওই জমির সামনের মাথার অংশে অর্থ্যাৎ সড়কের পাশের জমি কিছু মানুষকে ভোগ করার সুযোগ দিয়েছিল তার বাবারা। যার মাধ্যমে তারা জমি রক্ষনাবেক্ষনের কাজ করতো। সাম্প্রতি সময়ে ওই মানুষদের কে নগদ টাকা দিয়ে দখল ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা দখল ছেড়ে দেয়। কৃষক আবু মোল্লা জমির দখল নিয়েই ধনচি নামের এক ধরনের ফসল রোপন করে। দ্রুত বর্ধনশীল ধনচি কয়েক দিন পড়েই ঘরে তোলার উপযোগী হয়ে উঠতো। এমন সময় ওই জমির উপর কুদৃষ্টি পড়ে জুনিয়াদহ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বর তরিকুল ইসলামের ছোট ভাই, এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিপ্লব’র। গত ৭ দিন আগে কৃষক আবু মোল্লাকে ফোন করে হুমকি দিয়ে বলে, সবাই কে টাকা দিয়ে জমির দখল নিয়েচিস। আমার টাকা এখনো পায়নি। আমার টাকা না দিয়ে জমির উপর গেলে, তোকে দেখে নেবো বলে হুমকি দিয়ে ফোন কেটে দেয়। বুধবার দুপুরে সন্ত্রাসী বিপ্লব এবং তার সন্ত্রাসী দল নিয়ে প্রায় ১০ কাটা জমির ধনচি কেটে সাবাড় করে দেয়। এতে ব্যাপক ক্ষতির শিকার হয় কৃষক আবু মোল্লা।

কৃষক আবু মোল্লা জানিয়েছেন, সন্ত্রাসী বিপ্লব মোবাইল ফোনে হুমকি দেওয়ার পর থেকেই চরম আতংকে দিনাতিপাত করেছি। বুধবার দুপুর ১২টার দিকে খবর পায় আমার জমির প্রায় ১০ কাটা ধনচি সন্ত্রাসী বিপ্লব ও তার লোকজন কেটে সাবাড় করে দিয়েছে। এসময় ওই এলাকার বিপ্লব’র সাঙ্গপাঙ্গ মন্টু’র ছেলে শামিম, মন্টু’র স্ত্রী ছালেহা এবং মন্টুর মেয়ে মিতা খাতুনও ধনচি কাটায় যোগ দেয়। এ ঘটনায় চরম আতংকিত আমারা। এ বিষয়ে সুষ্টু বিচার চেয়ে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল’র বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024