| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় কে.বি ফাউন্ডেশন-৯৮ এর উদ্দ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন ও নগদ আর্থিক সহায়তা প্রদান

ভেড়ামারায় কে.বি ফাউন্ডেশন-৯৮ এর উদ্দ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন ও নগদ আর্থিক সহায়তা প্রদান

আসানুল বাবু :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কে.বি ফাউন্ডেশন-৯৮ মহান বিজয় দিবস উপলক্ষে গত মঙ্গলবার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া, দক্ষিণ ভবানীপুর, উত্তর ভবানীপুর, সোনালী ফ্যাক্টরীপাড়া, ভাঙ্গাপুল ও সাতবাড়ীয়া বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন গ্রামের যারা এতিম-অসহায়, বিধবা, অসচ্ছল,প্যারালাইড রোগী এমন শতাধিক পরিবারে শীতবস্ত্র কম্বল এবং নগদ অর্থ পৌছে দেওয়া হয় তাদের নিজ নিজ বাড়ী। সংগঠনটি দুস্থ্য, এতিম, অসহায়, রোগাক্রান্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করে আসছে। ইতিপূর্বে ৩২টি পরিবার এবং কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান সহযোগিতা প্রদান করে। জানা যায়, প্রথমে কয়েকজন বন্ধু মিলে সংগঠনটি আরম্ভ করে। পরে তাদের সহযোগিতা করতে এগিয়ে আসে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের সকল বন্ধু এবং বান্ধবি। এদের মধ্যে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে থাকলেও তারা বন্ধুদের উদ্দ্যোগে স্ব-ইচ্ছায় এগিয়ে আসে। এই সংগঠনটি ধারাবাহিকভাবে তাদের সামাজিক কর্মকান্ড করে আসছে দীর্ঘদিন ধরে। এই সংগঠনটি পরিচালনায় আছে এসএসসি ব্যাচ-১৯৯৮ এর সকল বন্ধুগণ। ভবিষ্যতেও ধারাবাহিক ভাবে কে.বি ফাউন্ডেশন-৯৮ সংগঠনটি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024