জাহিদ হাসান :
২০২৪ সালের প্রথম দিন কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে এস পি) আয়োজন করে এক জমজমাট সাহিত্য আড্ডা ও কবি কণ্ঠে কবিতা পাঠের আসর। সোমবার সন্ধ্যায় ভেড়ামারায় শহরের ইয়া ইয়া ফুড পার্কে আয়োজিত এ সাহিত্য আড্ডা সঞ্চলনা করেন কুষ্টিয়া সাহিত্য পরিষদ, কে এস পি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, কলামিস্ট, কবি, সংগঠক, গল্পকার, আসমান আলী। দিনটি ছিল পল্লী কবি জসীমউদ্দিনের ১২০ তম জন্ম বার্ষিকী। কবির জীবনী ও সাহিত্য কর্ম নিয়ে বিশদ আলোচনা করা হয়। কবিতা আবৃত্তি করেন বর্ষিয়ান আবৃত্তিকার মুন্সি আশরাফ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরশেদ আলী, আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা৷ ভেড়ামারা সরকারি হাইস্কুলের সিনিয়র শিক্ষক আতিকুর রহমান চৌধুরী, উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।
দৈনিক মানবজমিন এর সাংবাদিক, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং ভেড়ামারা বিনামুল্যে চিকিৎসালয়ের সভাপতি মোঃ শাহ্ জামাল বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সাহিত্যের এ আড্ডায় আরো আবৃত্তি করেন কবি খন্দকার মোঃ আব্দুস শুকুর, পদ্মা পাড়ের কবি মোঃ মুনির উদ্দিন, আবৃত্তিকার ও উপস্থাপক মোঃ তরিকুল ইসলাম তারিক, কবি মোঃ ফরিদ, কবি ও সাংবাদিক জাহিদ হাসান, কবি ও সাংবাদিক মাসুদ রানা, কবি সাদিয়া রহমান প্রীতি, কবি ফাতিমা আক্তার রাথি, আবৃত্তিকার রিনি, আবৃত্তিকার জান্নাতে আফিয়া আমিনা দোয়া, ঐশ্বর্য প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সম্প্র্রচারে ছিলেন কুষ্টিয়া সাহিত্য পরিষদের আই, টি সম্পাদক মোঃ আরিফুর রহমান।