উজ্জল হোসেন :
২০২৩ সালে জাতিসংঘ পানি সংকটকে মোকাবেলা করার জন্য ”পরিবর্তনকে ত্বরান্বিত করো” প্রতিপাদ্য করে ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালন করছে। বালাদেশেও সরকারি ও বেসরকারি ভাবে বিশ্ব পানি দিসব পালন করছে। তারই ধারাবাহিকতায় ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামে মাসুম মহিলা সমিতির সভানেত্রী মোছাঃ খালেদা খাতুন এর আয়োজনে বিশ্ব পানি দিবস’২০২৩ পালন করা হয়।
অনুষ্ঠানে ভেড়ামার উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল হক বিশ্ব পানি দিবস এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ২০৩০ মালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণের জন্য সরকারকে বর্তমানের তুলনায় দ্বিগুণ/তিনগুণ হারে প্রয়োজন অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদেরকে পানির অপচয় রোধ করতে হবে। ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে, একইসাথে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করতে হবে। ব্যবহৃত পানির পূর্ণব্যবহারসহ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ যত দ্রুত বাস্তবায়ন করা হবে, সমস্যার চিত্র পরিবর্তন তত ত্বরান্বিত হবে ফলে দেশের সকল শিশু, নারী পুরুষ নিরাপদ পানি পান করার সুযোগ পাবে এবং দেশে সকলের সুস্বাস্থ্য নিশ্চিত হবে। আলোচনা শেষে উপস্থিত নারী পুরুষ অংশগ্রহণকারীরা পানির অবচয় রোধ ও ব্যবহৃত পানির পুণর্ব্যবহার করার প্রতিশ্রুতি ব্যক্ত করনে। অনুষ্ঠান শেষে কাজিহাটা গ্রামের সাধারণ নারী, পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের আলো পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল, ওয়েভ ফাউন্ডেশন এর এ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর মোঃ আক্তারুজ্জামান, হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন এর ইউনিটি ম্যানেজার মোঃ আশিকুর রহমান।