শাহ্ জামাল:
কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডল কে (৫০) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপের দৃর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে হত্যাকান্ডের এ ঘটনাটি ঘটে চাঁদগ্রামের চরপাড়া মাঠে। এসময় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩ জন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চাঁদগ্রামে দীর্ঘদিন ধরেই বংশ পরম্পরায় দ্বন্ধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় আজ সকালে চাঁদ্রগামের চরপাড়া মাঠে যায় মন্ডল বংশের কৃষক বাদশা। এসময় প্রতিপক্ষ গ্রুপ মালিথা গ্রুপের দৃর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এসংবাদ ছড়িয়ে পড়লে বাদশার ভাইয়েরা মাঠে যায় তাকে উদ্ধার করতে। এসময় প্রতিপক্ষ’র দৃর্বৃত্তরা গুলি করে হত্যা করে তার বড় ভাই চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডল (৫০)কে। গুলিবৃদ্ধ হয় তার ভাই ইউনুস (৪৮), খালেক (৪২), বাদশা (৪৫)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানিয়েছেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার সংবাদ শুনেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে।