১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৪:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের শুভ উদ্বোধন

ভেড়ামারায় এ জে আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের শুভ উদ্বোধন

উজ্জ্বল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে এ জে আর পার্সেল এবং কুরিয়ার সার্ভিসের। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়ায় বিনামূল্যে চিকিৎসালয় সংলগ্ন স্থানে এই কুরিয়ার সার্ভিসটি উদ্বোধন করা হয়। এ সময় লাল ফিতা কেটে উদ্বোধন করেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল। এজেআর কুরিয়ার সার্ভিসের ভেড়ামারা সুপার এজেন্ট সাংবাদিক শাহ্ জামাল’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বিশিষ্ট লেখক, কলামিষ্ট ভেড়ামারা আল হেরা একাডেমীর অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আলহাজ্ব আনছারুল হক, কবি মোজাম্মেল হক, হাজী কল্যান পরিষদের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব জৈমুদ্দীন আহমেদ, ঢাকা ট্রান্সপোর্টের প্রতিনিধি বাবুল আখতার, ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের পরিচালক নোমান জহির রাজা, আকিজ লাইফ ইন্সুরেন্স’র ইনচার্জ আহসান হাবীব, সানলাইফ ইন্সুরেন্স ইনচার্জ সেলিম রেজা, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আসাদ আলী, তৌহিদুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024