ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাক্তন স্বামীর ছোড়া এসিডে ঘলসে গেছে মা বেবি খাতুন (৫৫) ও মেয়ে মিনা খাতুন (৩০) এর শরিরের বিভিন্ন অংশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উক্ত এলাকার মৃত শাজাহান আলীর স্ত্রী বেবি খাতুন ও তার মেয়ে সদ্য তালাকপ্রাপ্ত মিনা খাতুন।
মিনা খাতুনের চাচাত ভাই বাবর আলী জানান, আমার চাচাতো বোন মিনার ২বছর আগে বাহাদুরপুর গ্রামের মোক্তার আলীর ছেলে রিন্টু আলীর সাথে বিয়ে হয়। এর কিছুদিন পরেই জানতে পারি সে অনেক আগে গোপনে বিয়ে করেছে তার ওই পক্ষের তিনটা সন্তান রয়েছে। এ অবস্থায় আমরা খোজ নিয়ে জানতে পারি সে নেশাগ্রস্ত তার পর আমার বোনকে ছাড়িয়ে( তালাক) নিই।
এর পর মাঝে মধ্যেই সে ফোনে আমার বোনকে উত্যক্ত করে তার প্রস্তাবে রাজি না হলে সে খুন-জখমের হুমকি দেয়।
রোববার সন্ধা সাড়ে ৭টার দিকে আমার বোন বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা প্রাত্তন স্বামী রিন্টু এসিড নিক্ষেপ করে এসময় মিনার শরীরের বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া শুরু হয় মিনার সাথে থাকা মিনার মার ও শরিরের বিভিন্ন স্থানে এসিড লেগে যন্ত্রণায় ছটফট করতে থাকে।
এসময় হাতে থাকা টর্চ লাইটের আলোতে মিনার প্রাক্তন স্বামী রিন্টু কে দেখে ফেলে চিৎকার দিলে সে দ্রুত পালিয়ে যায়।
পরে তাদের দুজনকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে মিনা খাতুনের প্রাক্তন স্বামী রিন্টু আলী পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।