১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১১:৫৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় এক অসহায় মানুষকে অটো রিক্সা উপহার দিলেন মরহুম অাব্দুর রাজ্জাক চেয়ারম্যানের সুযোগ্য ৩ পুত্র

ভেড়ামারায় এক অসহায় মানুষকে অটো রিক্সা উপহার দিলেন মরহুম অাব্দুর রাজ্জাক চেয়ারম্যানের সুযোগ্য ৩ পুত্র

শাহ্ জামাল :

ভেড়ামারায় এক অসহায় মানুষকে একটা অটো রিক্সা উপহার দিলেন মরহুম অাব্দুর রাজ্জাক চেয়ারম্যানের সুযোগ্য ৩ পুত্র বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবন, আলহাজ্ব রুবেল মাহমুদ রতন এবং ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান বিপুল। গতকাল শনিবার রাতে তারা ওই ব্যাক্তির হাতে অটো রিক্সার চাবি তুলে দিয়েছেন। অটো রিক্সা পেয়ে পরিবার পরিজন নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তিনি অসহায় ওই মানুষ এবং তার পরিবার।

অসহায় পঙ্গু ওই ব্যাক্তির নাম আতিকুর রহমান আতিক। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর গ্রামে তার বসবাস। ক্যান্সার জনিত রোগের কারণে সম্প্রতি তার এক পা কেটে ফেলতে হয়। ফলে পরিবারের অায় রোজগার বন্ধ হয়ে যায়। মানবেতর জীবন কাটাতে হয় পরিবার নিয়ে। অাতিকের চোখের সামনে যখন ঘোর অন্ধকার, তখন অালোকবর্তিকা হয়ে হাজির হয়েছেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অাব্দুর রাজ্জাকের সুযোগ্য ৩ পুত্র
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবন, বিজেএম ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আলহাজ্ব রুবেল মাহমুদ রতন এবং ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান বিপুল।
গতকাল শনিবার রাতে কুচিয়ামোড়া বিজেএম স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্ক’র অফিসের সামনে অসহায় অতিকুর রহমান অাতিকের হাতে নতুন একটা অটো রিক্সার চাবি তুলে দেন তারা ৩ ভাই। এসময় উপস্থিত ছিলেন, ডাক্তার মোঃ হাফিজুর রহমান, রাকিবুল ইসলাম রানা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
চাবি এবং নতুন অটো রিক্সা পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন অসহায় পঙ্গু অাতিক। তার চোখে এখন বেঁচে থাকার নতুন স্বপ্ন।
অাতিক জানান, ক্যান্সারে আক্রান্ত হয়ে পা যখন কেটে ফেলা হলো, তখন জীবন টা অর্থহীন মনে হয়েছে। চিকিৎসায় শেষ সম্বলো বিক্রি করে সে নিঃস্ব হয়ে যায়। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকায় দায় হয়ে পড়ে। পরিবার পরিজন নিয়ে কি করবো, বেঁচে থাকবো না সবাই মিলে অাত্মহত্যা করবো এমন ভাবনার মাঝে অালোকবার্তিকা হয়ে অামার জীবনে অালো দান করেছেন পবন ভাই, রুবেল ভাই অার পিপুল ভাই। তারা একটা নতুন অটো রিক্সা অামাকে উপহার দেয়। এটাই হবে অামার জীবনের বেঁচে থাকার অবলম্বন। অাল্লাহ যেন তাদের মঙ্গল করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024