১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত নির্নয় কর্মসূচি

ভেড়ামারায় একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত নির্নয় কর্মসূচি

শামিমুল হক শামিম :
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি মানব কল্যাণ সংস্থা একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে রক্ত নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ররক্তদানের সচেতনতা বৃদ্ধি করতে ভেড়ামারা উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক ভাবে সম্পুর্ন বিনামূল্যে রক্ত ও ডায়বেটিস নির্নয় কর্মসূচি করছে এই সংগঠন টি। তার-ই ধারাবাহিকতায় আজ ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুন পাড়া প্রাইমারি স্কুলে বিনামূল্যে রক্ত নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে এলাকার মানুষ বিনামূল্যে রক্ত নির্নয় করতে পেরে খুবই আনন্দিত। কারণ তারা জানতো না তাদের রক্তের গ্রুপ কি। একটি মানুষের নিজের রক্তের গ্রুপ জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই মহান আয়োজনে সংগঠনের সকল সদস্যদের সাধুবাদ জানিয়েছেন।
এ-বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন বলেন- অসহায় দুঃস্থ মানুষের সেবার লক্ষ্যে এই সংগঠনের জন্ম। এমনই ভাবেই মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন।
আজকের কর্মসূচিতে অংশ করেছিলেন- মিথুন উর-রহমান, মো: মামুন হোসেন, তুহিন আলী, মো: জাহিদ হাসান শুভ, আকাশ আহমেদ, মো: বাঁধন, মো: আলিফ, মোহাম্মদ আলী মিঠুন, আরোশী রহমান, খাদিজাতুল কোবরা, জয় ও তানিয়া হোসেন।
উল্লেখ যে- সংগঠন টি দীর্ঘদিন ধরে ভেড়ামারা উপজেলায় বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রম করে আসছে। চাহিদা সম্পূর্ণ মানুষ কে হুইল চেয়ার প্রদান, সল্প আয়ের মানুষের জন্য দশ টাকায় আহার, শহর পরিস্কার পরিছন্ন অভিযান, দুঃস্থ অসহায় মানুষের সেবাদান ইত্যাদি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024