| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন’র শীতবস্ত্র লেপ বিতরণ অনুষ্ঠিত

ভেড়ামারায় একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন’র শীতবস্ত্র লেপ বিতরণ অনুষ্ঠিত

আশিক মাহমুদ:
আজ রোববার ভেড়ামারা উপজেলার জনকল্যাণমুখী সংগঠন একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগ অসহায় হতদরিদ্র ও শীতার্ত অর্ধশত পরিবারের মাঝে লেপ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সমাজ সেবা অফিসার জনাব ইমদাদুল হক বিশ্বাস।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন’র সার্বিক সহযোগিতা মহতি এই কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। গরীব অসহায় দুঃস্থ মানুষের সার্বিক সহযোগীতা করে থাকে এই প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় আজ অর্ধশত অসহায় হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে লেপ বিতরণ করেছেন। একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন সর্ব সময় এভাবেই মানুষের জন্য কাজ করে যাবে।
শীতের লেপ পেয়ে হতদরিদ্র পরিবার গুলো একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের সকল সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেয়েছেন।
সংগঠনের সহ-সভাপতি আমার প্রিয় মিথুন উর রহমান জানান, ভবিষ্যতেও তিনি এ ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং যারা নানান ভাবে আমাদের সংগঠনের পাশে থাকেছেন তাদেরও অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী সবাইকে সাধুবাদ জানিয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের যে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন, মিথুন উর-রহমান, সহ-সভাপতি, মোহাম্মদ মামুন হোসাইন সাধারণ সম্পাদক, তুহিন আলী যুগ্ন-সাধারণ সম্পাদক, আশিক ক্যাপ্টেন যুগ্ন- সাধারণ সম্পাদক, মোহাম্মদ বাঁধন সাংগঠনিক সম্পাদক, মোছাঃ লিমা খাতুন সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার রিতু, শিক্ষাবৃত্তি সম্পাদক মুঘল কিং কোষাদক্ষ্য, মোহাম্মদ তামিম ইকবাল দপ্তর সম্পাদক, রুবেল আহমেদ সাঈদ প্রচার সম্পাদক সাহাবুল ইসলাম , উপ-প্রচার সম্পাদক, মো: জাহিদ হাসান শুভ, উপ-প্রচার সম্পাদক , মো: আশিকুর রহমান নির্বাহী সদস্য, ঈশিতা ইয়াসমিন, নির্বাহী সদস্য, মো: ইবনে রুহুল আমিন, নির্বাহী সদস্য প্রমূখ

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024