১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ২:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় উন্নয়ন ও শান্তির ধারা অব্যহত রাখতে শাহাবুল আলম লালুকেই চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে চায় ধরমপুরবাসী

ভেড়ামারায় উন্নয়ন ও শান্তির ধারা অব্যহত রাখতে শাহাবুল আলম লালুকেই চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে চায় ধরমপুরবাসী

মো: উজ্জল হোসেন :
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন ধরমপুর ইউনিয়ন পরিষদের পরপর ২ বার নির্বাচিত সফল চেয়ারম্যান শাহাবুল আলম লালু। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া এবং ভোট প্রার্থনা, গনসংযোগ, উঠান বৈঠক আর নির্বাচনী সমাবেশ করে ভোটারদের কাছে পৌছে গিয়েছেন তিনি। জেলা এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দও তাঁর নির্বাচনী সমাবেশে সমর্থন ব্যাক্ত করে উন্নয়ন এবং শান্তির প্রতীক শাহাবুল আলম লালু কে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানিয়েছেন। ধরমপুরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবি শ্রেনীর মানুষেরা বলেছেন, শাহাবুল আলম লালু ধরমপুর ইউনিয়নে উন্নয়ন এবং শান্তির প্রতীক। পরপর ২বার তাকে চেয়ারম্যান নির্বাচিত করে আমরা কোন ভুল করেনি। আসন্ন নির্বাচনেও উন্নয়ন এবং শান্তির ধারা অব্যহত রাখতে শাহাবুল আলম লালুকেই নির্বাচিত করতে চায়।
ধরমপুরের মানুষ মনে করেন, শাহাবুল আলম লালু একজন রাজনৈতিক এবং ধরমপুর ইউনিয়ন পরিষদের গনমানুষের যোগ্য অভিভাবক। প্রভাবশালী রাজনৈতিক দলের ৪০ বছরের সাধারন সম্পাদক’র দায়িত্ব পালন করছেন। দু’দুবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ধরমপুরে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করেছেন। দল এবং জনগন কে তাঁর কাছে সব সময় নিরাপদ। জনগনকে তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন। অভাবী মানুষের কষ্ট অনুভব করে, তাদের উন্নয়ন নিশ্চিত করেছেন। তিনি আমাদের যোগ্য অভিভাবক। যোগ্য চেয়ারম্যান তাকেই আমরা বারবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চায়।
ধরমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নতুন ভোটার শাপলা রহমান। তিনি বলেন, আমি এবারের নির্বাচনে প্রথম ভোটার। যোগ্য প্রার্থী দেখেই আমি ভোট দেবো। সে ক্ষেত্রে জনগনের মুখে মুখে উন্নয়ন এবং শান্তির প্রতীক হিসাবে শাহাবুল আলম লালু’র নাম। এবারের নির্বাচনেও তাকেই চাষ ধরমপুরের মানুষ।
ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু বলেন, জনগনের কাছে দেওয়া আমার নির্বাচনী ওয়াদা পূরন করেছি। ইউনিয়নের সকল রাস্তা ঘাটই পাকা। বিদ্যুৎ পৌছেছি ঘরে ঘরে। এখন আমার সামনে চ্যালেঞ্জ জলবদ্ধতা। আমার স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প গ্রাম কে শহরে পরিনত করা। আমি এবার নির্বাচিত হলে ধরমপুরকে গ্রাম থেকে শহরে পরিনত করবো। ধরমপুরের মানুষ গ্রামে বসেই শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করবে। কমিউনিটি সেন্টার সহ নানা বিধ সুযোগ সুবিধা থাকবে ধরমপুরের জনগনের জন্য। তিনি বলেন, আমাকে ধরমপুরের মানুষ ভালোবাসে। তাদের ভোটে পরপর ২বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ১০ বছর চেয়ারম্যান থাকা কালে মানুষের মনের মনি কোঠায় স্থান করে নিয়েছি। বিগত দিনে জনগনের সাথে ছিলাম, বর্তমানেও আছি, আগামীতেও থাকবো। তিনি বলেন, নৌকা প্রতীক শান্তি উন্নয়ন এবং অগ্রযাত্রার প্রতীক। আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024