রিপন অাহমেদ, ভেড়ামারা :
কুষ্টিয়ার ভেড়ামারার নওদাপাড়ার ৩ নং ওয়ার্ডে আবু আরিফ রিবু উচ্চ আদালতের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখলের উদ্দেশ্যে গাছ কেটে ঘর নির্মান করছে। যা দেখার কেউ নেই। অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে ভেড়ামারা থানার নির্দেশও মানছে না ওই ব্যাক্তি।
জানা গেছে, ভেড়ামারার নওদাপাড়া এলাকার অাবু অারিফ রিবু এবং হুমায়ন কবীরের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলে অাসছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে অাদালতে মামলাও চলছে। হাইকোর্ট এ মামলা নং ৩০৯০/২০১৮।বিবাদমান জমিতে কেউ স্থাপনা নির্মান করতে পারবে না এমন নির্দেশও রয়েছে অাদালতের পক্ষ থেকে। বারবার অাদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের পায়তারা করে চলেছে অাবু অারিফ রিবু। তিনি মেহেরপুর জেলার গাংনী থানা পুলিশের সদস্য হিসেবে কর্মরত। ইতোপূর্বেও তিনি উচ্চ অাদালতের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখলের পাঁয়তারা করেছিল। গত বৃহস্পতিবার সকাল থেকে তিনি অাবারো জমি দখলের উদ্দেশ্য স্থাপনা নির্মান শুরু করে।
এব্যাপারে মামলার বাদী হুমায়ূন কবীর ভেড়ামারা থানায় অভিযোগ করলে, এস আই সাইদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মান কাজ বন্ধ করে দেন। এরপরো কাজ করলে অাইনী ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন তিনি। উভয় পক্ষকেই দ্রুত ভেড়ামারা থানায় বসে মিমাংসা করার পরামর্শ দেন। এরপর তিনি চলে গেলে অাবু অারিফ রিবু পুনরায় কাজ শুরু করেন।
অাইনের প্রতি শ্রদ্ধাশীল হুমায়ন কবীর প্রতিবাদ করতে গেলে অাইন শৃঙ্খলার অবনতি হতে পারে সে কারনে তিনি বারবার অাইন অাদালতের কাছে বিচার প্রার্থী হয়েছেন। বিষয়টি দ্রুত মিমাংসা করে শান্তি বজায় রাখার জন্য দাবী করেছে স্থানীয়রা।