১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | ভোর ৫:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ইসলামী ব্যাংকের খাদ্য ও নগদ অর্থ বিতরন/ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধ থেকে অসহায় মানুষের সেবা করে যাচ্ছে——-ইউএনও দীনেশ সরকার

ভেড়ামারায় ইসলামী ব্যাংকের খাদ্য ও নগদ অর্থ বিতরন/ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধ থেকে অসহায় মানুষের সেবা করে যাচ্ছে——-ইউএনও দীনেশ সরকার

মোঃ উজ্জল হোসেন :
ইসলামী ব্যাংক বাংলাদেশ ভেড়ামারা শাখা করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ এবং অসহায়, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরন করেছে। গতকাল বৃহস্প্রতিবার সকালে ব্যাংকের গোডাউন মোড়স্থ শাখা থেকে ভেড়ামারার ৪০ টি পরিবারের হাতে ১০ কেজি চাউল, ৩ কেজি সয়াবিন, ২ কেজি ডাউল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি রসুন, ২ টা সাবান, ২ টা মাক্স এবং নগদ ১ হাজার টাকা তুলে দেন। ইসলামী ব্যাংকের বিশাল বাজেটের এই খাদ্য সহায়তা পেয়ে অসহায় মানুষের মুখে তৃপ্তি’র হাসি ফুটে উঠে। করোনা দূর্যোগ এবং পবিত্র ঈদুল আযাহা’র আগে খাদ্য ও নগদ অর্থ সহায়তা তাদের জীবনে স্বস্তি বয়ে এনেছে।
ইসলামী ব্যাংকের ভেড়ামারা শাখার ম্যানেজার মোঃ আব্দুস সাত্তার’র সভাপতিত্বে খাদ্য বিতরন ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। তিনি বলেন, ইসলামী ব্যাংক সফলতার সাথে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি সামজিক দায়বদ্ধ থেকে সমাজের অসহায়,দুস্থ মানুষের সেবা করে যাচ্ছে। তিনি ইসলামী ব্যাংকের সফল অগ্রযাত্রা কামনা করেন। তিনি আরো বলেন, করোনা মহামারিতে সারা পৃথিবীর মত বাংলাদেশের অর্থনীতিও বিপর্য্স্থ হয়েছে। এমন মহামারি দূর্যোগে ভেড়ামারার হাজার হাজার মানুষও বেকার হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পরিবার। ইসলামী ব্যাংক তাদের সেবার কার্যক্রম আরো প্রসারিত করে ভেড়ামারার আরো বহু মানুষের পাশে দাঁড়িয়ে করোনা দূর্যোগ মোকাবিলা করার আহবান জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক ভেড়ামারা শাখার অপারেশন ম্যানেজার আব্দুল হামিদ, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক সাংবাদিক নোমান জহির রাজা সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024