১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ২:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ-৩, জাসদ-১, আওয়ামীলীগ বিদ্রোহী-২ জন চেয়ারম্যান নির্বাচিত

ভেড়ামারায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ-৩, জাসদ-১, আওয়ামীলীগ বিদ্রোহী-২ জন চেয়ারম্যান নির্বাচিত

মো: উজ্জল হোসেন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ-৩, জাসদ-১, আওয়ামীলীগ বিদ্রোহী-২ জন প্রার্থী বেসরকারী ভাবে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে। মোকারিমপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আব্দুস সামাদ (নৌকা) ৭,৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম এ্যাড. বুলবুল আবু সাঈদ শামিম (আনারস) পেয়েছেন ৭,১৯০ ভোট। জাসদেও বেনজির আহমেদ বেনু পেয়েছেন ৬,৯১৪ ভোট। বাহিরচর ইউনিয়নে রওশনারা সিদ্দিকী (নৌকা) ৮,১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আবু হাসান আবু (মশাল) পেয়েছেন ৫,৮৬১ ভোট। স্বতন্ত প্রার্থী রোকনুজ্জামান রোকন (আনারস) পেয়েছে ১,৯৪৭ ভোট। বাহাদুরপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সোহেল রানা পবন (নৌকা) ১১,৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম আশিকুর রহমান ছবি (মশাল) পেয়েছে ৩,১৩০ ভোট। ধরমপুর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শাহাবুল আলম লালু (নৌকা) কে হারিয়ে নির্বাচিত হয়েছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) শামসুল হক। তিনি পেয়েছেন ৮,৯৭১ ভোট। তার নিকটতম (নৌকা) পেয়েছেন ৮,৪২০ ভোট। এবং জাসদের আইয়ুব আলী (মশাল) পেয়েছেন ৫,১৩৮ ভোট। জুনিয়াদহ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শওকত আলীকে (নৌকা) হারিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) হাসানুজ্জামান হাসান। তিনি পেয়েছেন ৯,৬৫৫ ভোট। তার নিকটতম (নৌকা) পেয়েছেন ৬,২৭৯ ভোট। জাসদের প্রার্থী (মশাল) শাহাজাহান আলী পেয়েছেন ৪,৯৮৪ ভোট। চাঁদগ্রাম ইউনিয়নের জাসদ প্রার্থী আব্দুল হাফিজ তপন (মশাল) ৬,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বুলবুল কবির (নৌকা) পেয়েছেন ২,৮৯৯ ভোট। স্বতন্ত প্রার্থী জানবার হোসেন (আনারস) পেয়েছে ২,৫৭৬ ভোট।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024