| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক হত্যাকারী আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবিতে অাওয়ামীলীগের প্রতিবাদ সভা

ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিক হত্যাকারী আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবিতে অাওয়ামীলীগের প্রতিবাদ সভা

উজ্জ্বল হোসেন:
ভেড়ামারায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবিতে প্রতিবাদ সভা করেছে অাওয়ামীলীগ।
সোমবার বিকেল ৪টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাসদের সন্ত্রাসী কতৃক চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মন্ডলকে গুলি করে হত্যা করা হয়। সিদ্দিক হত্যায় জড়িত মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, কোষাধ্যক্ষ জাকির হোসেন বুলবুল, চাঁদগ্রাম আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক হামিদ জোয়ার্দার, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামিম, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, প্রমুখ।

এছাড়াও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন এবং নিহত পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার চাঁদগ্রামে দিবালোকে গুলিতে নিহত হন সিদ্দিকুর। তিনি ওই গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলায় তিনজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024