শাহ্ জামাল :
শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে, ততদিন বাংলাদেশ বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য, গনমানুষের নেতা আলহাজ¦ কামারুল আরেফিন। আওয়ামীলীগের ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে ভেড়ামারা ও মিরপুর উপজেলা আওয়ামীলীগের যৌথ উদ্দ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও বর্নিল আতশবাজি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। ভেড়ামারা উপজেলা চত্বরের খোলা মঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, একজন শক্তিশালী লৌহ মানবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৪৩ বছর তিনি বাংলাদেশের সর্ববৃহত দল আওয়ামীলীগের সভানেত্রী। বারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী। যার হাত ধরেই বাংলাদেশ বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বপ্নযাত্রায় তার নামই বারবার উচ্চারিত হবে। অর্থব একটি ভাঙ্গাচুরা দেশ কে তিনি নিয়ে গেছেন সর্বোচ্চ উচ্চতায়। ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানে তিনি কাজ করছেন। দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা এবং আওয়ামীলীগের হাত ধরেই বিজয় গাঁথা তৈরী হয়েছে বাংলাদেশের। তিনি আরো বলেন, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুবঊল আলম হানিফ। তিনি আছেন বলেই উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিনই উন্নয়নের ধারা অব্যবহত থাকবে কুষ্টিয়ায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভিশন ২০২১ বাস্তবায়নের পর ভিশন ২০৪১ ঘোষনা করেছেন। গ্রাম কে শহরে রুপান্তরিত করে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু হয়েছে। র্স্মাট বাংলাদেশ বিনির্মানে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় এবং দক্ষ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুদা এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলে বিশে^র দরবারে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে আমাদের। সকল মানুষের জন্য নিরাপদ এক উন্নত বাংলাদেশ উপহার দিতে হবে।
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল আলম চুনু’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা আওয়ামলীগের সভাপতি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাড আব্দুল হালিম। উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যাক্ষ হাজী জাকির হোসেন বুলবুল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম নজু, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, সাবেক চেয়ারম্যান শাহাবুল আলম লালু, ভেড়ামারা পৌরসভার ৫ নং ওয়ার্ড’র কাউন্সিলর আলহাজ¦ মাহবুবুল আলম বিশ^াস, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, জুনিয়াদহ চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল কবীর, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামীম আহমেদ, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল আজীজ, আহাদুজ্জামান রানা প্রমুখ।