১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১০:৩২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ঈদ বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নিরাপত্তা জোরদার

ভেড়ামারায় ঈদ বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নিরাপত্তা জোরদার

ইঞ্জিনিয়ার বাবুল আখতার :
কুষ্টিয়ার ভেড়ামারায় আইন শৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, পকেটমারদের দৌরাত্ব ও অপরাধীদের নিয়ন্ত্রন করতে এবং বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তার সাথে যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাজারের ভিতর নিয়মিত ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল জোরদার রাখা এবং ব্যবসায়ীদের খোঁজ খবর রাখায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ, সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ড নিভানোর ভূমিকায় ভুয়সী প্রশংসা পাওয়া থানার চৌকষ পুলিশ অফিসার জহুরুল ইসলাম জানিয়েছেন, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র মাহে রমজানের পর ঈদুল ফেতরের ঈদ। ব্যবসার বড় একটা মৌসুম এসময়। ধনী গরীব সবাই ব্যাপক কেনাকাটা করে। ব্যবসায়ীরাও ঋন সহ বিভিন্ন উপায়ে টাকা সংগ্রহ করে ব্যবসায় বিনিয়োগ করে। এসময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক গুরুত্বপূর্ন। ব্যবসায়ীদের কথা ভেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভেড়ামারা থানা এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে করে নির্বিঘেœ, নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারে ব্যবসায়ীরা। জনজীবনও যেন স্বাভাবিক থাকে সে বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করছে ভেড়ামারা থানা পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024